নিজস্ব প্রতিবেদক: আব্দুস শুকুর | সংযোগ বাংলা টিভি
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় গত ১২ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. মোস্তাকিম মন্ডল (২২), গ্রাম: দ্বীপচর (লেবুর বাগান), দোগাছি, পাবনা সদর।
মো. জিহাদ হাসান (২১), গ্রাম: দ্বীপচর, চর আশুতোষপুর, দোগাছি, পাবনা সদর।
তল্লাশিকালে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০০ পিস, যার আনুমানিক ওজন প্রায় ১০ গ্রাম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করত বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে পুলিশ।

You missed