পরিচয়হীন নারীর, পরিবারের সদস্যরা এসে নিয়ে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: আব্দুস শুকুর | সংযোগ বাংলা টিভি
আলহামদুলিল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাবনার আতাইকুলা থানার শিমুলচড়া গ্রামে পাওয়া পরিচয়হীন নারীর পরিচয় সনাক্ত হয়েছে।
সংবাদটি প্রকাশের পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষ পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করেন। তাদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই অল্প সময়ের মধ্যে ওই নারীর পরিবারের সদস্যদের সন্ধান পাওয়া যায়।
ইতোমধ্যে তার অভিভাবক ও স্বজনরা তাকে নিতে রওনা হয়েছেন এবং খুব শিগগিরই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
এ মানবিক উদ্যোগে যারা সংবাদটি শেয়ার করেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং পরিচয় শনাক্তে ভূমিকা রেখেছেন—সবার প্রতি সংযোগ বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
মানুষ মানুষের জন্য—এই ঘটনাই আবারও প্রমাণ করল, সম্মিলিত মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
