বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বিদায়ী উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা মোঃ রফিকুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক ও বাহিনীতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। ১৯৯৯ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের পর তিনি বিভিন্ন জেলা, ব্যাটালিয়ন ও রেঞ্জে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন তিনি।
উপমহাপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের যুগোপযোগী ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি ভূমিকা রাখেন বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। তাঁর দায়িত্বকালীন সময়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও বাস্তবমুখী করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
কর্মজীবনের পাশাপাশি মোঃ রফিকুল ইসলাম সাহিত্য, গবেষণা ও প্রকৃতির প্রতি আগ্রহী ছিলেন। কবিতা, গল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে তিনি সৃজনশীল কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।
বিদায় সংবর্ধনায় বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং অবসর জীবনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে সহকর্মী ও বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
