বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গুইমারা সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের জব্দকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিভিন্ন সময়ে জব্দ করা মাদকদ্রব্য এ ধ্বংসকরণ কার্যক্রমের আওতায় আনা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবির এ ধরনের কার্যক্রম সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নিউজ বান্দরবান প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
অপরাধ ও দুর্নীতি
অর্থনীতি
আইন আদালত
আন্তর্জাতিক
গণমাধ্যম
চাকুরী
জাতীয়
ঢাকা
প্রবাসের খবর
সর্বশেষ
সারাদেশ
খাগড়াছড়িতে প্রায় ৩ কোটি টাকার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
