সিলেট প্রতিনিধি:
অনার্স প্রথম বর্ষের (২০২৫–২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর অন্তর্গত এম.সি কলেজ শাখা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক হাজারের বেশি নবীন শিক্ষার্থীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘জুলাই ’২৪’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এম.সি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের মিছবাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল এবং সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু।
এ ছাড়া সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ কর্মজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
নিউজ—সিলেট প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
