পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন। এ সময় নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন শিক্ষার্থীদের কলেজের পরিবেশের সঙ্গে পরিচিত করা এবং একাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রমের শুরুতেই তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজ: সুজানগর প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
