পাবনা প্রতিনিধি: আব্দুস শুকুর
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পাবনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পাবনা জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করা হয়। পাবনা জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর সংগ্রামীদের অবদান স্মরণ করে।
পরে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ অনুষ্ঠানেও অংশ নেন পুলিশ সুপার আবু আশ্রাফ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বিষয়গুলো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
