পাবনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খন্দকার শফিক রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশরাফ।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন শাখা ও শেরেস্তার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ কর্মস্থলে আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। এ সময় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
নিউজ: পাবনা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed