নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী-রূপপুর এলাকার কৃতিসন্তান মো. মোস্তাফিজুর রহমান ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন। এর আগে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন দায়িত্বে পদায়নের খবরে তাঁর নিজ এলাকা ঈশ্বরদীর পাকশী-রূপপুরসহ পাবনাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। কর্মজীবনে তাঁর অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকা নতুন পদে কাজে আসবে বলে প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে মো. মোস্তাফিজুর রহমানের নতুন দায়িত্বে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
