বাউফলের কৃতি সন্তান সাবেক ডিআইজি আমিনুল ইসলামের সহধর্মিণী মরহুমা মাসুমা ইসলামের সালাতুল জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর ঢাকার পল্টন কালভার্ট রোড মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
সালাতুল জানাজায় শোকাহত পরিবারের সদস্যদের পাশাপাশি অসংখ্য গুণগ্রাহী ও ঢাকাস্থ বাউফলবাসী উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন বাউফলের জনগণের প্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। জানাজা-পূর্ব বক্তব্যে তিনি মরহুমা মাসুমা ইসলামের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়—আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমাকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed