নিজস্ব প্রতিবেদক: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম
পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আগামী ১৬ ও ১৭ জুলাই ২০২৬ তারিখে পাবনা জেলায় বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে তাঁর দুই দিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।
১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):
বেলা ১২:০০টা: জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দুপুর ১:০০টা: পাবনা সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মাঝে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
১৭ জুলাই ২০২৬ (শুক্রবার):
বেলা ১২:০০টা: পাবনা বিসিক শিল্প নগরীতে বেকার যুবকদের মাঝে কর্মসংস্থানমূলক যানবাহন বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বিকেল ৩:০০টা: পাবনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের এই কর্মসূচিগুলো জেলার সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
