ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. জাকারিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল নেপা গ্রামের একটি বাড়ির দ্বিতীয় তলার ভাড়া কক্ষে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকারিয়া ও তার স্ত্রী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষে তল্লাশি চালিয়ে বিছানা/চৌকির নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ও আমদানিনিষিদ্ধ ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৮ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মহেশপুর থানায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, মাদক, চোরাচালান ও বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
নোট: গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।

You missed