বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের কার্যক্রম, শ্রমিকদের অধিকার, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং শ্রমনীতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃত্ব ও ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে BILS-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে শ্রমিক অধিকার ও শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
BILS দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমজীবী মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে এসব কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
