ভোটাধিকার প্রয়োগ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে একই কেন্দ্রে ভোট দিতে এসে তিনি শুনেছিলেন যে তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে।

ডিএমপির দাবি, অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই প্রসঙ্গের বক্তব্যকে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এ ধরনের অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে ডিএমপি। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এজেডএস/এসআইপি

By mgmynul

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed