সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর আয়োজনে শিল্পীগোষ্ঠীর দায়িত্বশীলদের নিয়ে ‘দায়িত্বশীল মিটআপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিল্পীগোষ্ঠীগুলোর দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এ সময় সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা, দায়িত্বশীলদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
মিটআপে অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিল্পীগোষ্ঠীর দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়, যা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে সসাসের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও বিভিন্ন শিল্পীগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed