পাবনার হাজী ইঞ্জিঃ আবুল কাশেম মহিলা আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের নবাগত ছাত্রীদের বরণ উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাবনার মাহি-মুক্তা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের বক্তারা নবাগত ছাত্রীদের সুন্দর, সুশৃঙ্খল ও সফল শিক্ষাজীবন কামনা করেন।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
