মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুল কুদ্দুস (৮৫) আর নেই। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর একজন জেসিওর নেতৃত্বে বিজিবির একটি সুসজ্জিত ও সশস্ত্র দল গার্ড অব অনার প্রদান করে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিজিবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। কর্মজীবনে বিজিবিতে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত কামনা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন—আমিন।
