নিজস্ব প্রতিবেদক | আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
পাবনার কৃতি সন্তান, মহামান্য রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন চুপ্পু এবং পাবনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে এনসিপির কয়েকজন নেতার আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন মহল থেকে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, অশালীন ভাষা বা শিষ্টাচারবহির্ভূত মন্তব্য গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে
