নিজস্ব প্রতিবেদক: আব্দুস শুকুর | সংযোগ বাংলা টিভি
মোবাইল নাম্বার 01727034690
পাবনার আতাইকুলা থানার অন্তর্গত পুষ্পপাড়া বাজারের পশ্চিম পাশে জুট মিল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাগাটা গ্রামের বাসিন্দা মো. আন্তাজ প্রামানিক (৭০) পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত নিজের ছেলের জন্য টিফিন পৌঁছে দিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে না থেমে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মো. আন্তাজ প্রামানিকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং দায়ী যানবাহন ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

You missed