পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর ত্বহা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার মোদাররিস, বিশিষ্ট ইসলামী আলোচক এবং হাজারো আলেমের শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মো. আবু বক্কর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ৩১ জুলাই (শুক্রবার) বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ, ১ আগস্ট (শনিবার) বিকেল ৩টায় সারদিয়ার জান্নাতুল মাওয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংযোগ বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
প্রতিবেদন: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
মোবাইল: 01727-034690
