চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের ১১ দফা দাবি, লকআউট কর্মসূচি এবং পণ্য পরিবহন খাতের বিদ্যমান নানা সমস্যা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
সড়ক-মহাসড়কে চলাচলরত ট্রাক, প্রাইম মুভার, ট্রেইলারসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পরিবহন খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন উত্থাপিত ১১ দফা দাবি, লকআউট কর্মসূচি এবং পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির নেতা ও সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আলোচনায় পণ্য পরিবহন ব্যবস্থা সচল রাখা, মালিক ও শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং বিদ্যমান সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
পরিবহন খাতের সংশ্লিষ্টদের প্রত্যাশা, আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান বেরিয়ে আসবে এবং দেশের পণ্য পরিবহন ব্যবস্থা আরও স্বাভাবিক ও গতিশীল হবে।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
