সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘GPA-5 Felicitation 2026’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।
অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাইনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি মো. ইউসুফ, অ্যাডভোকেট এনামুল হক, ওবায়েদ হোসেন এবং রাজনীতিবিদ মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
নিউজ: খাগড়াছড়ি-বান্দরবান প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি | সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed