নিউজ ঢাকা প্রতিনিধি
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের মসজিদে জুমার নামাজ আদায় শেষে হলের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তিনি সূর্য সেন হলের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে সূর্য সেন হলের মসজিদে ডাকসুর পক্ষ থেকে ৩০ টন ক্ষমতাসম্পন্ন একটি এসি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি মসজিদটির সংস্কার কাজও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
মসজিদের সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা শিক্ষার্থীদের নামাজ আদায়ে আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জুমার নামাজকে কেন্দ্র করে হলের মসজিদে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নামাজ শেষে ডাকসু ভিপির সঙ্গে শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
