বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
জানা গেছে, আজ নিজ কর্মস্থল পদ্মা কলেজ থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে কোমরপুর বাজারের আগে রহমানের মোড় এলাকায় একটি অটো গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।
দুর্ঘটনার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
মাওলানা আব্দুল গাফফার খানের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed