পাবনা প্রতিনিধি: পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় দুই শতাধিক কৃতি ও মেধাবী শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাবনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করাই এ সংবর্ধনার মূল উদ্দেশ্য।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম
মোবাইল: 01727034690
