পাবনা নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোসহ শিক্ষা ও পেশাগত জীবনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক বিশেষ সহকারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব, পাবনা জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ তসলীমুল আরেফীন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস এবং পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।
পাবনা নার্সিং কলেজের অধ্যক্ষ জীবন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের নার্সিং পেশার গুরুত্ব, মানবসেবা, দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে পাবনা নার্সিং কলেজ।
নিউজ: আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed