বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি ও আম্বার কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলসহ সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সাক্ষাৎকালে মোহাম্মদ সেলিম উদ্দিন তাঁর নিজের লেখা বই ও উপহারসামগ্রী বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের হাতে তুলে দেন। এ সময় পারস্পরিক সৌজন্য ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ সেলিম উদ্দিনকে ডিএনসিসি নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউজ আব্দুস শুকুর
সংযোগ বাংলা টিভি
সংযোগ বাংলা নিউজ ডট কম

You missed